টিকা নিলেন চঞ্চল চৌধুরী

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২১ | ৪:২৬
Link Copied Successfully!

করোনার টিকা নিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। শনিবার নিবন্ধন করেছিলেন। আজ রোববার দুপুরে আজিমপুর মাতৃসদন কেন্দ্রে গিয়ে টিকা নেন তিনি। চঞ্চল জানান, টিকা নেওয়ার পরে মানসিক শক্তি তৈরি হয়েছে। বিশ্বের বড় বড় দেশ যেখানে করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খেয়েছে, সেখানে বাংলাদেশের মানুষের জন্য এত দ্রুত টিকা পাওয়া একটা বড় অর্জন।

টিকা দেওয়ার পরিবেশ দেখে সন্তুষ্ট চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘কেন্দ্রে গিয়ে দেখলাম খুব সুন্দর পরিবেশ। খুব সহজভাবে, সুশৃঙ্খলতার মধ্য দিয়ে সবাই টিকা নিচ্ছেন।পরিবেশটা খুব ভালো লাগল। আয়োজনটি বেশ চমৎকার।’
চঞ্চল জানান, এত বড় মহামারির পরে যেন একটি উৎসবের মধ্য দিয়ে টিকা প্রদান চলছে। হাসতে হাসতে সবাই কেন্দ্রে আসছেন, টিকা দিচ্ছেন, সবাই ছবি তুলছেন। যেন একটা উৎসবের আমেজ।

এক বছরের মধ্যেই টিকা দিতে পারবেন, এমনটি বিশ্বাস হয়নি চঞ্চলের। তিনি বলেন, ‘অতীতে মহামারির টিকা আসতে অনেক বছর লেগেছে। অথচ এই করোনার টিকা এক বছরের মধ্যেই চলে এল। সবার জন্য এটি আনন্দের ব্যাপার।’

বিজ্ঞাপন

এদিকে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং করে ৫ ফেব্রুয়ারি মুম্বাই থেকে দেশে ফিরেছেন চঞ্চল চৌধুরী। সেখানে বঙ্গবন্ধুর বাবার ৪৫ থেকে ৬০ বছর বয়সের চরিত্রটি করছেন তিনি। প্রথম ধাপে ২১ জানুয়ারি থেকে টানা ৯ দিন কাজ করেছেন তিনি। চমৎকার শুটিং হয়েছে বলে জানান। চঞ্চল বলেন, ‘প্রকল্পটির কারিগরি দিক দারুণ। তাঁরা সবাই পেশাদার। আমি ৯ দিন কাজ করলাম। অন্য রকমের একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে শুটিং করেছি।’

কেমন হলো শুটিং? জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘আমি চেষ্টা করেছি। এটি পেশাদার কাজ না, আবেগী কাজ। এই কাজটির মধ্য দিয়ে ইতিহাসের একটি অংশ হয়ে থাকা হলো। সেই ভাবনা থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিনয় করেছি। তৃপ্তি পেয়েছি।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা