ফাল্গুনে ‘মন কেমনের দিন’

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২১ | ৩:০৫
Link Copied Successfully!

ভালোবাসায় বিশ্বাস-অবিশ্বাস, দ্বন্দ্ব-সংঘাত আর সংসারের টানাপড়েন নিয়ে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন ফাল্গুনের নাটক ‘মন কেমনের দিন’। নাটকের কাহিনী নিয়ে বলতে গিয়ে নির্মাতা বলেন, রঞ্জন আর মায়ার বিয়ে হয়েছে তিন বছর। সুখের সংসার তাদের। স্বামী রঞ্জন অফিসের কাজে দারুণ ব্যস্ত। অফিসের কাজ নিয়েই বেশির ভাগ সময় দেশে-বিদেশে কাটাতে হয় তাকে। স্ত্রী মায়াকে দেয়ার মতো অবসর খুব একটা নেই বললেই চলে।

চয়নিকা জানান, রঞ্জন ও মায়ার বিয়েবার্ষিকীতে ঘটে নাটকীয় কাণ্ড। বাসায় এসে হাজির হয় অপরূপা সুন্দরী অপর্ণা। সে এসেই রঞ্জনের খোঁজ করে। মায়ার পরিচয় পেয়ে বলে, অফিসে ফোন করে রঞ্জনকে আসতে বলো। বলো, তোমার অপর্ণা এসেছে। অপরিচিত এই আগন্তুককের কথায় চমকে ওঠে রঞ্জনের স্ত্রী মায়া! তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। শুরু হয় নানা নাটকীয়তা। এভাবেই এগিয়ে চলে নাটকটির কাহিনী।

ফারিয়া হোসেনের রচনায় এ নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, সাবাহ সারিকা প্রমুখ। বৈশাখী টেলিভিশনের পর্দায় আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা