
কচুয়ায় ব্যাপক গণসংযোগ করছেন কাউন্সিলর প্রার্থী দুলাল মোল্লা


৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. দুলাল মোল্লার নির্বাচন তফসিল ঘোষনা অনুযায়াী আগামী ১৪ ফেব্রুয়ারি কচুয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনী আমেজে উৎসব মূখর হয়ে ওঠেছে কচুয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লার অলিগলিতে চলছে,পোস্ট,লিফলেট বিতরণ,ভোট চাওসহ সবার দৌড় ঝাঁপ। তেমনি কচুয়া পৌরসভার নির্বাচনে ৪নং ওয়ার্ডের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী মো. দুলাল মোল্লা পানির বোতল প্রতীক নিয়ে গনসংযোগ শুরু করেছে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার নিজ এলাকা কড়ইয়া তাঁর পানির বোতল প্রতীক এ ভোট চেয়ে ভোটারদেও দ্বারে দ্বারে ছুটে বেরাচ্ছেন।
৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. দুলাল মোল্লা পানির বোতল মার্কা নিয়ে গনসংযোগের সময় জানান, আমি প্রতীক বরাদ্বের পর থেকে আমার কড়ইয়া এলাকার ভোটারদের কাছে ভোট ও দোয়া চাওয়া শুরু করেছি। আশাকরি আল্লাহর রহমতে আমি কাউন্সিলর পদে ব্যাপক ভোটে নির্বাচিত হব। নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়নসহ গরিব দু:খী মেহনতি মানুষের পাশে থেকে সারাজীবন সেবা করব। এছাড়াও এলাকার পানি,বিদ্যুত রাস্তাঘাট, স্কুল মেরামতসহ অত্র ওয়ার্ডটিকে কচুয়া পৌরসভার মডেল ওয়ার্ড হিসাবে তৈরি করব ইনশাআল্লাহ্।
৪নং ওয়ার্ডের ভোটারা জানান,তিনি এর আগেও কাউন্সিলর ছিলেন,এবারও
মানুষের দু:খ-দুর্দশা লাঘবের জন্য কাজ করবে, মুক্তিযুদ্ধের চেতনা দেশত্ববোধকে লালন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি যদি নির্বাচিত হয় এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে সব সময় সেবা করে যাবেন। এই সেবা অব্যাহত রাখতে আগামী ১৪ ফেব্রুয়ারি দিনে পানির বোতল মার্কায় আমাকে সবাই ভোট দিয়ে আবারও নির্বাচিত করবো বলে জানিয়েছেন।





























