রান্ধুনীমুড়া তিন ওয়ার্ডে নতুন জনপ্রতিনিধিদের প্রতিক্রিয়া

Default User
হোসেন বেপারী
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২১ | ৫:২৬
Link Copied Successfully!

টান টান উত্তেজনাজনায় ঘোষণা করা হলো হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনের প্রার্থীদের ফলাফল।পৌরসভার ১০ নং ওয়ার্ডে নতুন জয়ের দেখা পেলো প্রবীন প্রার্থী পাঞ্জাবী মার্কা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করা বিল্লাল হোসেন, পৌরসভার ১১ নং ওয়ার্ডে জয়ের মালা পড়লো তরুন ও নবীন প্রার্থী সাদেকুজ্জামান মুন্সী,১২ নং ওয়ার্ডের জয়ের মালা নবীন প্রার্থী উটপাখি মার্কা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করা শাহ-আলম মিয়াজী এবং রান্ধুনীমূড়া ১০,১১,১২ মহিলা সংরক্ষিত আসনে নবনির্বাচিত হলো নাজমুন নাহার ঝুমু। প্রার্থীদের এমন অস্বাভাবিক জয়ে খুশি এলাকাবাসী।

রান্ধুনীমূড়া ১০ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হলো বিল্লাল হোসেন। তিনি পৌরসভার ১০ নং ওয়ার্ড নির্বাচনে ১০৪৫ ভোট পেয়ে ওয়ার্ডের প্রথম স্থান অর্জন করেন। নবনির্বাচিত এই কাউন্সিলর বলেন,যেই ৫ বছর চেয়ারে থাকবে এলাকাবাসীর সেবা করে যাবো। এলাকার কাউকে একটি অভিযোগ করারও সুযোগ দিবো না ইনশাআল্লাহ।

১১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী। তিনি হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড নির্বাচনে ৭৬৪ ভোট পেয়ে বাকি প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩৬ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন। হাজীগঞ্জ পৌরসভার ১২ টি ওয়ার্ডের মধ্যে সব চেয়ে কম বয়সি তরুণ হলো ১১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী।নবনির্বাচিত এই কাউন্সিলর বলেন, জনগণ ভালোবেসে আমায় বিজয়ী করেছে, জনগণ আমায় ভালোবাসে বলেই আমায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করতে সহযোগিতা করেছে। তাদের এই ভালোবাসার কথা কোনোদিনই ভুলবো না। আগামী দিনগুলো জনগণের সেবায় নিয়োজিত থাকবো।

বিজ্ঞাপন

১২ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর উটপাখি মার্কা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করা শাহ-আলম মিয়াজী। ১৭ বছর পর রান্ধুনীমূড়া ১২ নং ওয়ার্ডে জনগণ দেখলো নতুনের মুখ। তিনি বর্তমান কাউন্সিলর নুরুল ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫২ ভোটের ব্যবধানে জয়ের মালা পড়লো নবনির্বাচিত এই কাউন্সিলর। তিনি বলেন,জনগণ আমায় বিজয়ী করেছে দুঃখে-সুখে যেনো তাদের পাশে থাকি। আমি তাদের সাথে ভালোবাসায় আবব্ধ। ভবিষ্যতে তাদের পাশে থেকে তাদের সুখ-দুঃখকে ভাগ করে নিবো।

রান্ধুনীমূড়া ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে বিপুল ভোটে জয়লাভ করলো নাজমুন নাহার ঝুমু। তিনি বাকি কাউন্সিলর প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি বলেন,পুরুষ কাউন্সিলরদের কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। উক্ত নবনির্বাচিত কাউন্সিলরদের এলাকাবাসী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এলাকাবাসীর আহব্বান আশা করি এই নবনির্বাচিত কাউন্সিলররা এলাকার উন্নয়ন অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা