হাজীগঞ্জে সাংবাদিকদের মাধ্যমে দোয়া ও ভোট চাইলেন নৌকার প্রার্থী লিপন
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেযর পদে নৌকার প্রার্থী আসম মাহবুব উল আলম লিপন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকালে তাঁর বাসভবনে এ মতবিনিময সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল রশিদ মজুমদার।

সাংবাদিকদের উদ্দেশ্যে তার নির্বাচনী প্রচারনায় ভূমিকা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন নৌকা প্রতীকের প্রার্থী আসম মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ প্রেসক্লাবের পরবর্তী মেয়াদের সভাপতি মহি উদ্দিন আল আজাদ, গাজী সালাহ উদ্দিন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি কামরুজামান টুটুল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল হোসেন। এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিপাত, সাংবাদিক এসএম চিশতী, মনজুরুল আলম, কবির আহমেদ, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন শামীম,হাবিব উল্যাহ, রেজাউল করিম নয়ন,হুয়ন কবির, মজিবুর রহমান , মজিবুর রহমান রনি প্রমুখ।
সভায় নৌকার প্রার্থী সাংবাদিকদের মাধ্যমে পৌরবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।