আনিসা’র মৃত্যু নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২১ | ১১:৩৩
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের শিশু আনিসা রহমানের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারকৃত অপ-প্রচারের প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
 বুধবার (২৭ জানুয়ারী) বিকেলে আমিয়াপুর গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আনিসা রহমানের মামা মো. সালাউদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আনিসা রহমান বিগত কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্ট রোগে ভুগছিল।  ২৫ জানুয়ারি সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ নিয়ে কিছু দুস্কৃতকারী নিজ স্বার্থ হাসিলে অপ-রাজনীতির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার শুরু করে। তা আনিসা’র পরিবারের দৃষ্টিগোচর হয়। আনিসাকে হারিয়ে আমাদের পরিবারের সবাই হতাশাগ্রস্থ। পরিবারের পক্ষ থেকে সকলকে এ অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানান মৃত আনিসা’র মামা মো. সালাউদ্দিন।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আবু তাহের, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শরীফ হোসেন, ইউপি সদস্য শিবলু সিকদার, সমাজসেবক জুয়েল সরকার, তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন দুলাল, আনিছুর রহমান, আল-আমিন, বাবু পাঠান, জিশান আহমেদ ও নুরনবী প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা