সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের দুই শিক্ষার্থী নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২১ | ১১:০৩
Link Copied Successfully!

মা-বাবার কোন স্বপ্ন পুরণ হলো না। মোটরসাইকেল ও ট্রাক কেড়ে নিলো সন্তানদের প্রাণ।

মালবাহী ট্রাকে মুখামুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে ১ জন আহত হয়েছে । হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের ডুমুরিয়া নিলামপাড়া এলাকায় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা কামরুল হাসান সবুজ (২৪) ও আরিফ হোসেন (২৫)। ইব্রাহীম হোসেন (১৯) নামে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম সবুজকে মৃত ঘোষণা করেন। এ দিকে গুরুতর আহত আরিফকে ঢাকা নেয়ার পথে মারা যায়।

বিজ্ঞাপন

গুরুতর আহত ইব্রাহীমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎকার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। নিহত কামরুল ইসলাম সবুজ মোহাম্মদপুর গ্রামের আব্দুল মোতালেব আরিফ হোসেন জগন্নাথপুর গ্রামের জয়নাল আবেদীন খোকনের ছেলে। তারা দুজনে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল।

মোটর সাইকেল চালক আহত ইব্রাহীম হোসেন তার অপর দুই বন্ধু কামরুল ও আরিফ হোসেনকে নিয়ে তার নানার বাড়ি কচুয়ার উপজেলার তুলাতলী গ্রামে এক জানাযা অনুষ্ঠানে যোগদান শেষে হাজীগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে নিলামপাড়া এলাকায় গৌরীপুরমুখী একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কামরুল ইসলাম সবুজ নিহত হয়। পরে ঢাকা নেয়ার পথে আরিফ মারা যায়।

সবুজের ভাই রেজাউল করিম শামীম ও আরিফের বাড়ির বাসিন্দা হাবিবউল্যা মজুমদার মুত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মৃতদেহ কচুয়া থানায় রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও