
হাজীগঞ্জ মজুমদার পোল্টিফার্মে তিন শতাধিক মোরগের মৃত্যু


হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মেহেদী হাসানের মজুমদার পোল্টিফার্মে শীতজনিত কারণে প্রায় তিন হাজার সোনালি মোরগের মৃত্যু হয়েছে।
এতে করে ফার্মের মালিক মেহেদী হাসান দিশেহারা হয়ে পড়েন। খবর নিয়ে জানা গেছে উপজেলার বেশকিছু ফার্মে হঠাৎ করে মোরগ এর মৃত্যুর খবর শোনা যাচ্ছে।বিশেষ করে মেহেদী হাসান বলেন, মোরগগুলো একের পর এক যখন মরতে শুরু করছিল তখন পশু কর্মকর্তা সহ চিকিৎসকদের পরামর্শ নিয়েছি ।
কিছুতেই মোরগের মৃত্যু রোধ করতে পারেনি। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা না গেলেও অনেকে বলেছেন ঠান্ডা জনিত কারণে এ ঘটনা ঘটতে পারে।


এছাড়াও তিনি আরো বলেন বিভিন্ন এনজিও ও পরিচিত মহলে থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেছেন এতগুলো মুরগি মোরগ একসাথে মারার কারনে ব্যবসায়িকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্থ তিনি। ঋণ নেওয়া সংস্থাগুলো তার প্রতি সহানুভূতি দেখানোর জন্য অনুরোধ জানান তিনি।



























