
হাজীগঞ্জে ইসলামি ছাএসেনার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ অহিংস ছাত্ররাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, সাফল্যের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে র্যালীটি হাজীগঞ্জ বিশ্বরোড এলাকা থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজার পরিদর্শন শেষে মধ্য মকিমাবাদ বাইতুল ইজ্জাত জামে মসজিদ প্রাঙ্গণে শেষ হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভায় অতিথি ও নেতৃবৃন্দরা ছাত্রসেনার বিভিন্ন আদর্শিক দিক তুলে ধরেন। এবং ছাত্রসমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ মাদকমুক্ত সমাজগড়তে ছাত্রসেনার পতাকাতলে আসার আহ্বান করা হয়।


ওইসময় প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন, সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম এ মনির,
বিশেষ অতিথি- মুফতি আবুল হাসেম শাহ্ মিয়াজী, উপজেলা সভাপতি, জাকির হোসেন মিয়াজি, মাস্টার দেলোয়ার হোসেন, মহিনউদ্দীন আল আজাদ, জুবায়ের আল মাহমুদ, মোস্তফা কামাল মিয়াজি। ছাত্রনেতা শাখাওয়াত, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রসেনার সভাপতি হাফেজ খোরশেদ আলম ও শহর সভাপতি- মমিনুল ইসলাম রুবেল, উপজেলা সাধারণ- শহিদুল ইসলাম, মোয়াজ্জেম, নাসির হোসেন, মোবারক, হাফেজ রিয়াদসহ পৌর ও উপজেলার সর্বস্তরের কর্মি সমর্থক। পরিশেষে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।


























