বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি ইতিহাস-রুহুল এমপি

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২১ | ৬:৫৯
Link Copied Successfully!
সপ্তাহ ব্যাপী মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জানুয়ারী) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
প্রধান অতিথি বক্তব্যে  নুরুল আমিন রুহুল এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। যে ইতিহাস রচনা করেছে হাজার বছরের শৃঙ্খল মোচনের এক অমর মহাকাব্য। তিনি প্রজ্বলিত এক নক্ষত্র, অগনিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার এক প্রস্ফুটিত গোলাপ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও খাদ্য উৎপাদনের সাফল্যে বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে কেউ বাঁধা দিলে কঠিন ভাবে প্রতিহত করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, রাঁধেসাম চন্দ্র, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক লায়ন আরিফউল্ল্যা সরকার, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবর রহমান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি খাজা আহাম্মদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান সরকার, ফরাজিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হনিফ সরকার, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াদুদ, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা,কেন্দ্রীয় যুবলীগ নেতা রিয়াজুর হাসান রিয়াজ, জেলা যুবলীগ নেতা গাজী সাখোয়াত হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি দেওয়ান মোঃ জহির, সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, প্রচার সম্পাদক রেফায়েউল্ল্যা দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ খালিদ, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম,  উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা শাহাজালাল মাস্টার, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার, আবু হানিফ অভি প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা