করোনার ‘নতুন’ উপসর্গের কথা জানালেন নার্স

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:২৬
Link Copied Successfully!

কাশি থেকে কফ। সঙ্গে প্রচণ্ড জ্বর আর শ্বাসকষ্ট। নভেল করোনাভাইরাসের এমন উপসর্গের বাইরে ‘গুরুত্বপূর্ণ’ আরেকটি উপসর্গের কথা জানিয়েছেন ওয়াশিংটনের লাইফ কেয়ার সেন্টারের একজন নার্স।

চেলসি আর্নেস্ট নামের ওই সেবিকা জানিয়েছেন, চোখ লাল হওয়া ‘সবচেয়ে একক গুরুত্বপূর্ণ’ লক্ষণ।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে তিনি বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন, ‘অ্যালার্জি থাকলে চোখ যেমন লাল হয়, এটি তেমনই। তবে চোখের ভেতরের সাদা অংশ লাল হয় না। বাইরে লাল ছায়ার মতো সৃষ্টি হয়।’

বিজ্ঞাপন

আর্নেস্টের এমন দাবির কয়েক ঘণ্টা আগে বিশেষজ্ঞরা গোলাপি চোখ কিংবা চোখের অন্য প্রদাহের ব্যাপারে সতর্ক করেন।

আমেরিকার চক্ষুবিজ্ঞান একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, ‘করোনাভাইরাসে সংক্রমিত হলে প্রদাহের ফলে এক থেকে তিন শতাংশ মানুষের চোখ গোলাপি হয়।’

সোনাল তুলি নামের একজন মার্কিন চিকিৎসক এ বিষয়ে বলেন, ‘নভেল করোনাভাইরাসের নতুন কিছু উপসর্গ নিয়ে আমরা গবেষণা করছি। প্রাথমিকভাবে চোখ দেখেই এটি শনাক্ত করা যাবে বলে আমাদের ধারণা। ভাইরাসটি আক্রমণ করলে ব্যক্তি ভেদে চোখে নানা ধরনের প্রদাহ দেখা দিচ্ছে।’

বিজ্ঞাপন

করোনাভাইরাস হাঁচি-কাশি, কফ এবং থু-থু’র মাধ্যমে ছড়ালেও শরীরের অন্য কোনো নিসৃত পদার্থ থেকে ছড়ায় কি না, সেটি নিশ্চিত নয়।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকেরা চোখের জল নিয়ে গবেষণা করেছেন। তারা জানিয়েছেন, এই মাধ্যমে ভাইরাসটি ছড়ানোর নিশ্চিত কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ