হাজীগঞ্জ বাজারে নৌকার মনোনীত প্রার্থী লিপনের ব্যাপক গণসংযোগ

Default User
শাখাওয়াত হোসেন শামীম
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২১ | ২:১৫
Link Copied Successfully!

আগামী ৩০ জানুয়ারি-২০২১ ইং হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের নৌকার মনোনীত  মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন হাজীগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন। 

গণসংযোগকালে তিনি হাজীগঞ্জ বাজার  এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

তিনি ভোটারদের বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মার্কা নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  উপর আস্থা রেখে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন।

বিজ্ঞাপন

 

 

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগে সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির মিয়াজী, পৌর আওয়ামীলীগে যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মৃধা, পৌর যুবলীগের সদস্য মোঃ মমিন হোসেন মিয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীগন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা