ফরিদগঞ্জে কেন্দ্রীয় সমিতির  উদ্যোগে বঙ্গবন্ধুর  স্বদেশে প্রত্যাবর্তন দিবস পালিত 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২১ | ৪:০৭
Link Copied Successfully!
ফরিদগঞ্জে উপজেলা কেন্দ্রীয় সমবায়  সমিতি (বিআরডিবি)র  উদ্যোগে ১০ জানুয়ারি  বঙ্গবন্ধুর  স্বদেশে প্রত্যাবর্তন দিবস পালিত। রবিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে সমবায়ীদের নিয়ে  আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯৭২ সালের এই দিনের ১ টা ৪১ মিনিটে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
 এর আগে ৮ জানুয়ারি  বঙ্গবন্ধু দীর্ঘ ৯ মাস  পাকিস্তানের মিয়ানওয়ালী  কারাগারের বন্ধিদশা  থেকে  মুক্তি পেয়ে বঙ্গবন্ধু  যুক্তরাজ্যের লন্ডন হয়ে  ভারত সফর করে ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেন।
উপজেলা কেন্দ্রীয় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু তালেব সাংবাদিক, ফরিদগঞ্জ  পৌরসভা আওয়ামিলীগের সহ সভাপতি আব্বাস উদ্দিন, কেন্দ্রীয়  সমিতির  পরিচালক মোতালেব পাটওয়ারী, ফজলুর রহমান,  পৌরসভার  ৪ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌরসভা যুবলীগ নেতা কামরুল ইসলাম পাটওয়ারী, কেন্দ্রীয় সমিতির পরিদর্শক, শফিকুল ইসলাম,  আজাদুর রহমান প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমিতির বিভিন্ন পর্যায়ে নেতৃবিন্দরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা