মহামারিতে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন, ক্ষুধার্ত মানুষের দুর্দশা বেড়েই চলছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২১ | ৭:০৪
Link Copied Successfully!

নিজ দেশের জনগণের প্রতি মানবাধিকারের গুরুত্ব ও উজ্জলতা হারিয়েছে বাংলাদেশ, এমন দাবী করে এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু বলেছেন, মানবাধিকার ছাড়া কখনই দেশের সু-শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

বিশ্বের প্রায় প্রতিটি দেশ সু-শাসন প্রতিষ্ঠায় মানবাধিকারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শাসন ব্যবস্থা বজায় রাখলেও বাংলাদেশে এর ভিন্নতা রয়েছে। যার মূলে রয়েছে জনগণের ভোটাধিকার, বাক-স্বাধীনতা ও গণতন্ত্রের অনুপস্থিতি। তবে আমরা বহুদিন ধরে লক্ষ্য করছি যে, চলমান বৈশ্বিক “করোনার” মহামারিতে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন, ক্ষুধার্ত মানুষের দুর্দশা বেড়েই চলছে। যদিও সরকারী ভাবে সহায়তা দেয়া হচ্ছে খুবই অপ্রতুল। এরই মধ্যে লুটপাট হয়েছে প্রায় ৭০ ভাগ সরকারী প্রণোদনা।

তিনি বলেন, শহর বা গ্রামে, বাড়ী- মহল্লায় গেলে দেখা যায় চারদিকে অভাব, কর্মহীন ও দারিদ্রতা বেষ্টিত সমাজ। এখনি এসংকট মোকাবেলায় সমাজের বিত্তবান ও সরকারকে এগিয়ে আসা খুবই জরুরী। অন্যথায় দেশের সমাজ উন্নয়নের সংকট ভবিষ্যতে আরো ঘণীভূত হতে পারে।

বিজ্ঞাপন

এশিয়া মানবাধিকার সংস্থা’র ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী বলেন, এশিয়া মানবাধিকার সংস্থা শুধু কিছু অসহায় জনগোষ্ঠী মানুষের কথা বলতে চায়না, তারা দেশের সকলস্তরে মানবাধিকার প্রতিষ্ঠিত করার পরামর্শ ও কার্যক্রম চালিয়ে যেতে চায়।

আমরা দেশ ও জনগণের পক্ষে, আজ ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার সবুজবাগ থানাধীন সিপাহীবাগ এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন এশিয়া মানবাধিকার সংস্থা’র ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী, যুগ্ম মহাসচিব রাইসুল ইসলাম চন্দন, তথ্য ও গভেষণা সম্পাদক সাংবাদিক- পারভেজ পাটোয়ারি। আরো সংহতি জানিয়েছেন এশিয়া মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দুলাল সিদ্দিকুর রহমান, আলহাজ্ব তাজুল ইসলাম গাজী ,মোঃ হাসমত উল্লাহ, আবু মোজাফ্ফর মোঃ আনাছ, শেখ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া আক্তার রুপা প্রমূখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০