হাজীগঞ্জে বিকাশ প্রতারক আনিকা টাকা পাঠালো মাদারীপুর!

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২১ | ৯:০৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে আনিকা নামক এক মহিলা বিকাশ প্রতারককে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের পৌর বিপণিবিতান মার্কেটে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং তাকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যান।

মার্কেটের সাধারণ সম্পাদক মানিক জানান, ঘটনার সময় আনিকা মিম নামের ওই মহিলা মার্কেটের ব্যবসায়ী সোহেলের চায়না রেক্সিন এবং বিকাশ এজেন্টের দোকানে এসে ৭৫ হাজার টাকা বিকাশ করার জন্য আসে। দোকানদার ৭৫ হাজার টাকা ক্যাশ দেয়ার জন্য বললে মহিলাটি জানায়- আমার কাছে ক্যাশ আছে আপনি বিকাশ করেন।

বিজ্ঞাপন

দোকানের মালিক তিনবারে ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা সেন্ড করার পর টাকা চাইলে সে টাকা নেই বলে জানায়। তার সাথে কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনায় আশপাশের ব্যবসায়ীরা জড়ো হন।

খবর পেয়ে ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা পৌঁছেন এবং তার সঙ্গে আর কারা জড়িত জানার চেষ্টা করেন। আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাজীগঞ্জ বাজারের জনৈক ব্যবসায়ী বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে তার বাবা বলে পরিচয় দেয়।

পুলিশের সূত্রে জানা গেছে, যেই তিনটি মোবাইল নম্বরে টাকা পাঠানো হয়েছে। তার দুইটি নম্বর মাদারীপুর এলাকার। বাকী একটির সনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা