মতলব দক্ষিণে ক্ষুদ্রঋণ ও বয়স্কদের মাঝে ভাতার বই বিতরণ

Default User
মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ জানুয়ারি ২, ২০২১ | ৫:৪৮
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণে সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মহিলা উদ্যোগক্তাদের মাঝে ক্ষুদ্র ঋণ, ভাতার বহি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০২ জানুয়ারী সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ রুহুল আমিনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

জানা যায় যে, বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকি মোকাবেলা কর্মসূচি ইত্যাদি প্রবর্তনের ক্ষেত্রে এ অধিদফতরের ভূমিকা দেশে বিদেশে ব্যাপকভাবে সমাদৃত। এর ধারাবাহিকতায় সমাজের অনগ্রসর মানুষের মাঝে নগদ অর্থ স্বরূপ ক্ষুদ্র ঋনদান ও ভাতার বহি বিতরণ করা হয়।
পাশাপাশি দুজন প্রতিবন্ধীর মাঝে দুইটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমা, মতলব পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মোঃ বোরহান উদ্দিন, পৌরসভাস্থ ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন মৃধা।

অনুষ্ঠানে সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, সমাজসেবা অধিদফতর সরকারের অন্যান্য জাতিগঠনমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ১৯৫৫ সালে দেশে সমাজকল্যাণ কার্যক্রম শুরু হলেও ১৯৬১ সালে সমাজসেবা পরিদফতরের সৃষ্টি হয়। ষাটের দশকের সৃষ্টিকৃত পরিদফতরটিই আজ সমাজসেবা অধিদফতরে উন্নীত হয়েছে। আজ জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে দুজন প্রতিবন্ধীকে দুইটি হুইল চেয়ার, মহিলা উদ্যোক্তাগণের মাঝে নগদ ঋণ প্রদান ও বয়স্ক ভাতার বহি বিতরন করা হয়। দিবসটি উদযাপনের মাধ্যমে সমাজসেবার কর্মসূচিতে এসেছে নতুন গতি ও প্রাণের সঞ্চার। আশাবাদী এতে সমাজকর্মীগণ উজ্জীবিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, সমাজ সেবা অধিদপ্তর সর্বদা সমাজের তৃণমূলে কাজ করে থাকে। সবাইকে উল্লেখযোগ্য ঋণের সঠিক ব্যবহার করে সাবলম্বী হতে হবে। সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই সংশ্লিষ্ট সকলকে জনগনের দাঁড়প্রান্তে সরকারি সেবা সমূহ পৌঁছে দিতে হবে।

বিজ্ঞাপন

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব