হাজীগঞ্জে 2020 সালে বিএনপির হারালো দশ প্রাণ

Default User
খালেকুজ্জামান শামীম/ মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২০ | ২:২০
Link Copied Successfully!

২০২০ সাল। গেল বছরজুড়ে হাজীগঞ্জ উপজেলার বিএনপির জন্য ছিল শোকাবহ বছর। এক বছরে দায়িত্বশীল দশ নেতাকে হারালো দলটি।

উপজেলার ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে থাকবেন চারবারের সংসদ সদস্য এম.এ মতিন। তিনি ২০২০ সালে প্রাণ হারান। এছাড়াও যারা উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে আরো নয়জন নেতা মারা গেছেন ২০২০ সালে।

2020 সালে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ইন্তেকাল

২০২০ সালে বিএনপির অন্য যারা মারা গেলেন, তারা হলেন হাজীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান মিয়াজী,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আবু বকর ছিদ্দিক, ৫নং সদর ইউনিয়স বিএনপির সভাপতি মো. তাজুল ইসলাম পটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক প্রফেসর নাসির আহম্মেদ, পৌর বিএনপির আহবায়ক আবদুল আউয়াল সর্দার, পৌর বিএনপির সহ-সভাপতি নাদিম উল্ল্যাহ নাদিম, পৌর কাউন্সিলর ও বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল কাশেম, পৌর প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কবির খান, ৭নং বড়কুল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মুন্সী।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মজুমদার বলেন, গেল বছরে যারা মারা গেল, তারা হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির প্রথম সারির নেতা ছিলেন। তাদের প্রয়াণে শূণ্যস্থান পূরণ সম্ভব নয়। এতে করে হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির ক্ষতির সম্মুখীন হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

দলের এই শোকাবহ বছর নিয়ে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন বলেন, আমরা দলের ত্যাগী নেতাদের হারিয়েছি। যা কখনও পূরণ হবার নয়। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পরিবারের প্রতি রইল সমবেদনা।

2020 সালে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ইন্তেকাল

হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আমরা দলের দুঃসময়ে ত্যাগী নেতাদের হারিয়েছি। দুঃখজনক হলেও সত্য, প্রয়াতদের মধ্যে অনেকেই মামলার আসামী। আমরা মৃত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা