কচুয়ায় ছাত্রদলের ৭২ঘন্টার আল্টিমেটাম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২০ | ৯:২৩
Link Copied Successfully!

কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্র না মেনে অযোগ্য,তৃণমূল অগ্রাহ্য,হামলা-মামলা নির্যাতনের শিকার ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন উপজেলা,পৌরসভা ও কচুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা দেয়ার প্রতিবাদে পদ বঞ্চিত ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার সন্ধ্যায় কচুয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কচুয়া উপজেলা ছাত্রদলের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ছাত্রদল নেতা সম্রাট রইছ উদ্দিন চৌধুরী ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কচুয়ার কোনো নেতাকর্মীদের সাথে আলোচনা ছাড়াই গঠনতন্ত্র না মেনে একাধিক বিবাহিত, অছাত্র ও বিতর্কিত নেতার্কমীদের দিয়ে জেলা ছাত্রদল মনগড়া ভাবে নতুন কচুয়ায় ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা দিয়েছেন। এ কমিটির অনেককেই আমরা চিনি না। তাদের অধিকাংশ ছাত্রত্ব বিহীন ও বিবাহিত। আমরা এ আহ্বায়ক কমিটিকে মনেপ্রানে প্রত্যাখান করছি এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে ওই কমিটি বাতিল করে তৃনমূলের মতামতের ভিত্তিতে প্রকৃত ছাত্রদের দিয়ে কচুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গ্রহনযোগ্য নতুন আহ্বায়ক কমিটি দেয়ার জোর দাবি করছি। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

বিজ্ঞাপন

এসময় ছাত্রদল নেতা ইসমাইল প্রধান আবেগ,ওমর ফারুক মায়া,সাইফুল ইসলাম পাটওয়ারী,আতিক হাসান জুয়েল,জাহিদুল ইসলাম শরীফ,মোহাম্মদ হাসান,দেলোয়ার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা