শাহরাস্তিতে গৃহবধূর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২০ | ১২:২৮
Link Copied Successfully!

শাহরাস্তিতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে ভোর রাতে হাসপাতাল গেটেই তার মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার সূত্র জানায়, উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশী গ্রামের মোঃ ইউসূফ আলীর কন্যা জান্নাতুল ফেরদাউস (২২) শুক্রবার রাতে একই ইউনিয়নের টামটা গ্রামে তার শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। রাত ১১ টা ৫৫ মিনিটে তার স্বামী ইসমাইল হোসেন ও পরিবারের অন্যান্য লোকজন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা প্রেরণ করে।

রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে হাসপাতাল গেটে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ কীটনাশক জাতীয় কোন দ্রব্য সেবন করতে পারে।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ সোহরাব হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা