
শীতার্তদের মাঝে আলোর খোঁজে সংগঠনের শীতবস্ত্র বিতরণ


শিশির ভেজা ঘাস, কুয়াশাচ্ছন্ন ভোর আপনাকে আপ্লুত করলেও, চিন্তার ভাঁজ পড়ে হাজারো কপালে। সেই চিন্তার ভাঁজ সরিয়ে ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দিতে আলোর খোঁজে সংগঠন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শীতার্তদের মাঝে আলোর খোঁজে সংগঠনের শীতবস্ত্র বিতরণ ২৫শে ডিসেম্বর, রোজ শুক্রবার, পশ্চিম উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ‘আলোর খোঁজে সংগঠন’ এর উদ্যোগে শাহরাস্তি পৌরসভার ১ নং এবং ১১ নং ওয়ার্ডের কিছু শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আলোর খোঁজে’ সংগঠনের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব মিজানুর রহমান পাটওয়ারী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন মোল্লা। বিশেষ অতিথির আসন গ্রহণ করেন হাসান মজুমদার, তোফাজ্জল হোসেন,আলী হোসেন, হাফেজ মো: মাইনদ্দিন, সাখাওয়াত হোসেন, জনাব রফিকুল ইসলাম, কাশেম হোসেন, আবুল হোসেন মেলেটারি, হাফিজুর রহমান প্রমুখ। আর উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মরিয়ম বেগম।
অনুষ্ঠান সঞ্চালন করেন ইয়াছিন আরাফাত।


প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন মোল্লা বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের প্রিয় ‘আলোর খোঁজে সংগঠন’ এর পক্ষ থেকে কম্বল বিতরনের মাধ্যমে কিছুটা হলেও মানুষের উপকার পেয়েছে এটাই অনেক আনন্দের। আমার মনে হয় এই মুহূর্তে সকলের উচিত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। না হলে মানব-জন্ম অনেকটাই অসম্পূর্ন থেকে যাবে। আসেন আমরা সবাই আলোর খোঁজে সংগঠনের সাথে সমাজের প্রতিবন্ধকতা দূর করি এবং হয়ে উঠি “আলোর প্রতিক”।


























