
হাজীগঞ্জে স্ত্রী মেয়র, কাউন্সিলর পদে স্বামী!


হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বামী কাউন্সিলর ও স্ত্রী মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছে। তারা হাজীগঞ্জ পৌর সভার ৩ নং ওয়ার্ড খাটরা গ্রামের বাসিন্ধা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, হাজীগঞ্জ পৌর সভার ৩ নং ওয়ার্ডের খাটরা গ্রামের মৃত আ: আবদুর রশিদের ছেলে মোহাম্মদ হোসেন ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। একই ওয়ার্ড থেকে তার স্ত্রী শিউলী বেগম মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন।
মঙ্গলবার বিকালে শিউলী বেগম মুঠোফোনে তার মনোনয়ন পত্র নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, নৌকা প্রতীকের জন্য আওয়ামীলীগের মনোনয়নও সংগ্রহ করবেন।


কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন এলাকায় তার নির্বাচনী কার্যক্রম ছালিয়ে যাচ্ছে। তবে দলীয় মনোনয়নের জন্য মেয়রপদে শিউলী বেগম ঢাকায় রয়েছে। শিউলী বেগম এর আগে দুইবা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন করে পরাজিত হয়েছেন।
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে।
সম্পাদনায় : খালেকুজ্জামান শামীম।



























