
শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেফায়েত উল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে এ্যাম্বুল্যান্স যোগে ঢাকা নেওয়ার পথে রোববার রাত ১ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
সোমবার বাদ জোহর চিতোষী আর এম উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানগন।





























