কাউন্সিলর ছিদ্দিকের কাউন্সিলর ফরম পূরণ করা হলো না

Default User
কবির আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২০ | ১০:৪৩
Link Copied Successfully!

দুইবারের কাউন্সিলর। আজ তৃতীয়বারের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। কিন্তু সেই ফরম পূরণ   করা হলো না। চলে গেলেন না ফেরার দেশে।

তিনি হলেন হাজীগঞ্জ পৌরসভার ২বারের কাউন্সিলর আবু বকর ছিদ্দিক মারা যান।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজেউন।

জানা যায়,মরহুম আবু বকর সিদ্দিক (৫২),পিতামৃত-খলিলুর রহমান,মাতা-আছিয়া খাতুন,
৬নং ওয়ার্ডর ২বারের কাউন্সিলর,রোববার তৃতীয়বার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
তাঁর বর্ণাঢ্য জীবনে শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে, সামাজিক কর্মকান্ড,রাজনৈতিক কর্মকান্ড এবং মানবিক সেবায় নিবেদিত ছিলেন।

বিজ্ঞাপন

রোববার রাত ৮টায় ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি প্রায় দুই মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন ও অপারেশন করা হয়।পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ অনুযায়ী তাকে ভারতের চেন্নাই নিয়ে আরো উন্নত চিকিৎসা করা হয়। গত ১৩ ডিসেম্বর রোববার ভারতের চেন্নাই থেকে ঢাকা আনা হয়। ১৬ ডিসেম্বর বুধবার হাজীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ড মকিমাবাদ নিজ বাড়িতে(নিজ বাড়িতে) আসেন।এদিন বিকালে আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীতার বিষয়ে বাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সবার সাথে মতবিনিময় করেন এবং অতীতের মতো বাড়ির সকলের দোয়া,ভালবাসা ও সমর্থন কামনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ছেলে,১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে যান।
তার মৃত্যুতে পরিবার সহ পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম.মাহবুব-উল আলম লিপন,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা