
হাজীগঞ্জে ৩০ পিচ ইয়াবাসহ বরুণ গ্রেফতার
Link Copied Successfully!


হাজীগঞ্জ মডেল কলেজ সংলগ্ন শিরিন টাওয়ারের তত্ত্বাবধায়ক বরুণকে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সন্ধ্যায় পপুলার বিডিনিউজকে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর ডিবি পুলিশের ইনচার্জ সুজন বড়ুয়া।
তিনি বলেন, বরুনকে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।


শুক্রবার বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত শিরিন টাওয়ারের দ্বিতীয় তলার ১০ নং কক্ষে এই অভিযান চলে।

অভিযানে থাকা গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা প্রতিবেদককে জানান, আমরা জিজ্ঞাসাবাদের জন্য চাঁদপুর নিয়ে যাচ্ছি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তা প্রয়োজনী ব্যবস্থা নিবেন বলে জানান।
জানা গেছে,ভবনটির মালিক বরুনের ছোট বোন। তিনি লন্ডনে বসবাস করেন। বরুন ভবনের তত্ত্বাবধায়ক। বরুন দ্বিতীয় তলার ১০ নং কক্ষে থাকতেন। ডিবি পুলিশ এ ১০নং কক্ষে তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করেন।



























