
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর গণসংযোগ
Link Copied Successfully!


হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: জসিম উদ্দিন তপদার এর গনসংযোগ চলমান রয়েছে। তিনি পূর্ব থেকেই এলাকার গরীব অসহায় মানুষের সেবা করে চলছেন বলে তার কর্মী ও সমর্থকরা জানান।
জানাগেছে, হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন তপদার নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। তিনি ইতিমধ্যে ভোটারদের সাথে মত বিনিময় ও পথসভা করে চলেছেন।


বৃহস্পতিবার বিকালে গণসংযোগ করাকালীন সময়ে কাউন্সিল প্রার্থী জসিম উদ্দিন তপদার বলেন, জনগনের সেবা করা একটা ইবাদত, নির্বাচনে জয়ী হলে জনগনের সেবা করে যাবো এবং নির্বাচনে জয়ী না হলেও যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তত দিন মানুষের কল্যানে কাজ করে যাবো।
আপনারা হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি আরো বলেন, আমার এলাকার সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এবং এলাকায় শান্তি, স্বস্তি ও উন্নয়নের রোলমডেল হিসেবে পরিণত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।



























