মুদাফরগঞ্জে মাতব্বরকে পিটিয়ে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১২, ২০২০ | ১:৪৬
Link Copied Successfully!

কুমিল্লা লাকসাম উপজেলায় গ্রাম্য সালিসে মাতব্বরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে উপজেলার মুদাফরগঞ্জ (দ.) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাতব্বর মফিজুর রহমান (৬৫) উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত. হজর আলী ব্যাপারীর ছেলে।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা হলো- একই এলাকার ফাতেমা বেগম, তার ছেলে ফারুক, বোন পারভিন বেগম, সালামত খলিফার ছেলে রফিক, ছিদ্দিক মাস্টারের ছেলে সৈয়দ ও মাওলানা হাবিবুর রহমানে স্ত্রী সাপিয়া বেগম।

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মুদাফরগঞ্জ (দ.) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত ছালামত উল্লার ছেলে রফিকুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান ও মেয়ে ফাতেমা পারভিনের সঙ্গে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে স্থানীয় ওয়ার্ড মেম্বার স্বপন, সম্পত্তির দাবিদার ফাতেমা বেগমের ছেলে ফারুক, সালামত খলিফার ছেলে রফিক, ছিদ্দিক মাস্টারের ছেলে সৈয়দসহ তাদের সম্পত্তির মীমাংসা করার চেষ্টা করেন।

এসময় উভয় পক্ষের যুক্তিতর্কের এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে ঝগড়া বেধে যায়। পরে বিকালে একই পাড়ার গ্রাম মাতব্বর মফিজুর রহমানকে জোরপূবর্ক ডেকে আনেন ফাতেমা ও পারভিন।

বিজ্ঞাপন

এসময় ভাই ও বোনদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ঝগড়া বেধে যায়। ফাতেমা তার ছেলে ফারুকসহ কয়েজন মাতব্বর মফিজুর রহমানের তলপেটে লাথি মারে। পরে পেছন থেকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।

খবর পেয়ে স্থানীয়রা আহত মফিজুর রহমানকে স্থানীয় একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাতে লাকসাম থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে আটকদের উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা