গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা

Default User
কবির আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২০ | ৭:৪৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”-এ আদর্শিক স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে এবং মাদক,জুয়া,ইভটিজিং,বাল্যবিবাহ, নারী নির্যাতন,সন্ত্রাস,ব্যভিচার,জুলুম, অত্যাচার সহ সকল অপরাধ নির্মূল করে সুখী,সমৃদ্ধ এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগ বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) বিকালে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জনগণকে সতর্ক ও সচেতন করে এবং আইনী সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাসেমপুর বাজার সংলগ্ন মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভা -২০২০ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান শীতে করোনার প্রার্দুভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে । তাই সবাই সুস্থ, সবল ও নিরাপদে থাকার জন্য সর্বদা সতর্ক ও সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর থেকে বের হলে অবশ্যই মার্কস ব্যবহার করতে হবে। মাদক বিষয়ে প্রধান অতিথি বলেন,আপনাদের এলাকায় কে মাদক বিক্রি করে ও সেবন করে পুলিশকে সঠিকসময়ে নির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, অত্র ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু, চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী সমাজসেবক রাজনীতিবিদ হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মাস্টার, নজরুল ইসলাম মাস্টার, নুরুল ইসলাম মাস্টার, সেন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহীদুল ইসলাম ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ সেলিম মিয়া। অনুষ্ঠান সঞ্চালন অত্র ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ হোসেন হাজী ।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন ,অত্র ইউনিয়ন কমিউনিটি পুুলিশিং কমিটির সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইউপি মেম্বারবৃন্দ,অত্র ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা