‘কাজের গুনগত মান ঠিক রেখে নির্ধারিত সময়েই কাজ সম্পন্ন করতে হবে ’

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২০ | ১২:২১
Link Copied Successfully!
মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলীর অফিসে ঠিকাদারদের সাথে এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চাঁদপুরের নিবার্হী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস বলেছেন, বর্তমান সরকার দেশকে উন্নত দেশের সারিতে নিয়ে যেতে কাজ করছেন। ফলে প্রচুর উন্নয়ন কর্মকা- সম্পন্ন হচ্ছে। তাই আগের তুলনায় এখন অনেক বেশি নতুন নতুন কাজ হচ্ছে। তাই কাজের গুনগত মান ঠিক রেখে নির্ধারিত সময়েই কাজ সম্পন্ন করতে হবে। ফলে ঠিকাদারদের এখন আর বসে থাকার সময় নেই। আপনারদের সিডিউল অনুযায়ী দ্রুত কাজ সম্পন্ন করতে হবে।
তিনি আরো বলেন, প্রতিটি ঠিকাদারকে লাভের জন্য টেন্ডারে অংশ গ্রহণ করতে হবে। শুধু কাজ পাওয়ার জন্য লেসে টেন্ডারে অংশগ্রহণ করে নির্ধারিত কাজটি পেলেও সেখানে তার একদিকে লোকসানের আশংকা থাকে, তেমনি কাজের গুরগত মানও ঠিক রাখতে পারে না। আপনারা জানেন, সরকারের প্রকৌশল বিভাগসহ নির্মাণের জন্য যেসব কাজের টেন্ডারই দিক না করে সর্বশেষ বাজার দর এবং ঠিকাদারের লাভের হিসেব করেই কাজের মূল্য নির্ধারণ করেন।
মতবিনিময় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী ও ফরিদগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা এস এম রাফেউল ইসলাম, উপসহকারি প্রকৌশলী আইয়ুব খান, ঠিকাদারদের মধ্যে মো: মামুনুর রশিদ পাঠান, আরিফুর রহমান আজাদ, হাজী সফিক, সুলতান আহম্ম, শিপন মিজি, টিপু সুলতান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা