এক ছাগলের দুই মাথা !

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২০ | ১০:১৩
Link Copied Successfully!

 দুই মাথাযুক্ত ছাগলের বাচ্চার জন্ম হয়েছে।  এ ছাড়া শাবকটির চারটি পা, দুটি মুখ, চারটি চোখ ও তিনটি কান রয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ উপজেলার নিতপুর ইউনিয়নের গোপীনাতপুর দীঘিপাড়া গ্রামে আবদুল মান্নানের বাড়িতে ছাগলের বাচ্চাটির জন্ম হয়।

ছাগলের মালিক আবদুল মান্নানের স্ত্রী নুর জামিলা বলেন, মাস কয়েক আগে হাট থেকে দেশি জাতের একটি ছাগল বাড়িতে লালন-পালনের জন্য কিনে আনা হয়।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যার পর থেকে ছাগলটি অস্থিরতা বোধ করছিল। পরে সন্ধ্যার ৭টার দিকে ছাগলটি পর পর দুটি শাবকের জন্ম দেয়। ছাগলের প্রথম বাচ্চাটি স্বাভাবিক হলেও দ্বিতীয় বাচ্চাটি অস্বাভাবিক ছিল। দ্বিতীয় বাচ্চাটির দুটি মাথা, চারটি পা, চারটি চোখ, দুটি মুখ এবং তিনটি কান রয়েছে।

ছাগল ও তার দুটি বাচ্চা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তবে দুই মাথাযুক্ত বাচ্চাটি একা খেতে বা চলাফেরা করতে পারছে না।

তিনি বলেন, দুই মাথাযুক্ত ছাগলের বাচ্চাটি একা খেতে পারছে না। বাচ্চাটিকে দুধ তুলে খাওয়াতে হচ্ছে। আল্লাহ ছাড়া কেউ তো বলতে পারবে না এমন বাচ্চার জন্ম কেন হয়েছে।

বিজ্ঞাপন

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, জীনগত ত্রুটির কারণে এমনটি হয়ে থাকে। অর্থাৎ যখন অ্যাবনরমাল শুক্রানু-ডিম্বাণুকে নিশিক্ত করে। এ কারণে কতটুকু লেজ, মাথা ও শরীর প্রশস্ত হওয়ার কথা থাকলেও তা না হয়ে অস্বাভাবিক হয়ে থাকে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা