হাজীগঞ্জে দুর্গাপূজায় ২ দিন হোমিওপ্যাথিক ঔষধের দোকান বন্ধ

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৬ | ৫:২৩
Link Copied Successfully!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সব হোমিওপ্যাথিক দোকান ও চেম্বার দুই দিন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন থেকে মঙ্গলবার ও বুধবার হোমিওপ্যাথিক দোকান ও চিকিৎসকদের চেম্বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, দুর্গাপূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত রেকটিফাইড স্পিরিট ও ইথাইল অ্যালকোহলের অপব্যবহার রোধে নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) ও বুধবার (২১ অক্টোবর) উপজেলার সকল পাইকারি ও খুচরা হোমিওপ্যাথিক দোকান এবং চেম্বার বন্ধ থাকবে। নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার সকাল থেকে হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের নেতৃত্বে পৌরসভার একটি দল হাজীগঞ্জ বাজার এলাকায় তদারকি কার্যক্রম করতে দেখা দেছে।

তারা হোমিওপ্যাথিক দোকান ও চেম্বার বন্ধ রাখার বিষয়টি সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী ও যেসব ফার্মেসিতে হোমিও চিকিৎসা সেবা দেন, তাদেরকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে দুর্গাপূজায় ২ দিন হোমিওপ্যাথিক ঔষধের দোকান বন্ধ ফরিদগঞ্জে ইত্তেফাকের সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা, রক্তাক্ত জখম হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের শতবর্ষ পুর্তি উদযাপনে মতবিনিময় সভা প্রোগ্রামটি হবে রাজনীতির উর্ধ্বে ও সার্বজনিন: ইঞ্জি. মমিনুল হক এমপি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ধর্ম নয়, সবার আগে পরিচয় আমরা বাংলাদেশি’: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সুদানে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত শাহরাস্তি পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আক্তার হোসেন পাটোয়ারী ঊষার স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন সভাপতি জহির, সম্পাদক মুন্না আলীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জনতার কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রাসেল মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু ঠিকাদারের গাফিলতির কারনে, মতলবের মাছুয়াখাল -চারটভাঙ্গা সড়কের কাজ শেষ হয়নি ৪ বছরেও  ‎কচুয়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসি আহমেদ জিয়াউর রহমান ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সাদ্দাম হোসেন মিঠু মতলবে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর ২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী, বাদীরও জামিন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১ চাঁদপুরে অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের