বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে হাজীগঞ্জে মানববন্ধন

Default User
মো.মজিব পাটোয়ারী
আপডেটঃ ডিসেম্বর ৭, ২০২০ | ৮:১২
Link Copied Successfully!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা ও অবমাননার প্রতিবাদে হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে এ কর্মসূচিগুলোর আয়োজন করে।
 বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড চৌরাস্তায় এসে
এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী প্রমুখ।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রায়হানুর রহমান জনি, মো. শুকু মিয়া, কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, রিটন চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক মো. শাহজামাল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির ও মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা ও জাকির হোসেন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধা কান্ত রাজু, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জনি চৌধুরী জসিম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শুকুর আলম শুভ। উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, সহ-সভাপতি মো. মমিন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আলমসহ পৌর আওয়ামী লীগের কার্যকরি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে। সোমবার বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি খোকন বলি ও সাধারণ সম্পাদক মোহন গাজীর নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা