মতলবের ওটারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৭, ২০২০ | ৮:০৪
Link Copied Successfully!

মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যদের মেয়াদ পূর্ণ হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সোমবার বিকেলে ম্যানেজিং কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হানিফ দর্জি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সচিব মোয়াজ্জেম হোসেন শামীম, দাতা সদস্য আব্দুস সাত্তার প্রধান, কো-অপ্ট সদস্য কাসেদ আলী প্রধান, অভিভাবক সদস্য শফিকুল ইসলাম খান, অভিভাবক সদস্য
হাজি রেহান উদ্দিন খান, অভিভাবক সদস্য ডা: প্রভাত চন্দ্র ভৌমিক, অভিভাবক সদস্য ছারফুল আমিন মোল্লা, শিক্ষক প্রতিনিধি আমিনুল হক সরকার, শিক্ষক প্রতিনিধি আলী আকবর প্রধান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন ঢালীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন পরিষদের সচিব ও
চাঁদপুর জেলা বাপসার অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সোহেল,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান, গোলাম হায়দার মোল্লা, সহকারি শিক্ষক মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, ওসমান গনি খান, আল আমিন খান প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা আমিনুল হক সরকার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক ইব্রাহিম খান।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন শামীম জানান, বর্তমান কমিটির মেয়াদ কালীন বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, প্রধান ফটক নির্মাণ, শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি, বোনাস, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আধুনিক মসজিদের দ্বিতল ভবনের কাজ সম্পন্নের পথে। এছাড়া হাজী শরীয়তুননেছা ভবন নির্মাণ করা হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হানিফ দর্জি জানান, বর্তমান কমিটির মেয়াদে জেলা পরিষদের অর্থায়নে আধুনিক শহীদ মিনার নির্মাণ,গজরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ডিজিটাল হাজিরা স্থাপন, সাউন্ড সিস্টেম, সোলার লাইট স্থাপন ও বিশাল খেলার মাঠ ভরাট করা হয়েছে। যা সকলের দৃষ্টি নন্দন করেছে ও দৃশ্যমান হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা