রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৬ | ১১:৩৪
Link Copied Successfully!
ইউক্রেনে রুশ বাহিনীর রক্তক্ষয়ী হামলা: ৫ শিশুসহ নিহত ২৮

রুশ বাহিনীর তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশসহ দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বুধবার রাতভর চলা এই ভয়াবহ হামলায় পাঁচ শিশুসহ বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।

সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে চেরনিহিভের প্রিলুকি জেলায়। সেখানে একটি বহুতল আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকে সরাসরি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ঘুমন্ত অবস্থায় পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স ছিল এক বছর এবং একজনের বয়স আট বছর। কেবল ওই ভবনেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ২০ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন বহু মানুষ।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, বুধবার দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র এবং ১৩০টি ড্রোন দিয়ে আগ্রাসন চালায় রুশ বাহিনী। শীত মৌসুম এগিয়ে আসার সাথে সাথে শহরগুলোতে হামলার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে ত্রাস সৃষ্টির সুপরিকল্পিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় তিনি মিত্রদের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়