ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৩, ২০২৬ | ৬:২১
Link Copied Successfully!

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী। মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা।

শনিবার (০৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্যমতে, নতুন ৬ জন সহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বরে সর্বাধিক ১৪৮ জন ডেঙ্গুতে প্রাণ হারান। এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে মারা যান।

বিজ্ঞাপন

বুলেটিনে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬০৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬২১ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা ৭৮ হাজার ৪৮২ জনে পৌঁছেছে।

বিভাগভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৫২৫ জন)। এছাড়া চট্টগ্রামে ৩১৯, খুলনায় ২৭৬, বরিশালে ২১৫, রাজশাহীতে ১৩২, ময়মনসিংহে ৭৯ এবং রংপুর বিভাগে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নানা সংকটে চাঁদপুরের একমাত্র ডায়াবেটিক হাসপাতাল, ১০০ শয্যায় উন্নীত করার দাবি চাঁদপুরে অস্বাস্থ্যকর খাবার ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হাজীগঞ্জে ৮ বছরের শিশু শোয়াইব নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি বিবাহের তথ্য এনআইডি ও পাসপোর্টে যুক্ত করা হবে: আইনমন্ত্রী রাজধানীতে অভিযানে ৪০২ জন গ্রেফতার সেনা নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে পারমানবিক জ্বালানি হাজীগঞ্জে সাংবাদিক বুলবুলের বড় ভাই শাহেদ উল্যাহ্ বাদল এর দাফর সম্পন্ন জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট