রাজারগাঁও ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ

Reporter
আলমগীর কবির
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ১:১৯
Link Copied Successfully!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য নির্বাচনী তফসিলকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা। চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও রাজনৈতিক পরিসরে সম্ভাব্য প্রার্থীদের ঘিরে চলছে নানা রকমের আলোচনা।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর সমর্থন ও নেতাকর্মীদের সহযোগিতা পেতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির সমর্থন পাওয়ার প্রত্যাশায় হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে। দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনায় এসেছে।

ইতোমধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হতে বিএনপির সমর্থন পেতে কয়েকদিন যাবত ছয় জন প্রার্থীর নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। তারা হলেন— ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা সমাজ সেবক মোঃ আব্দুল করিম বেপারী ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম।

বিজ্ঞাপন

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চার প্রার্থীর অনুসারী ও সমর্থকরা নিজ নিজ অবস্থান থেকে জনসংযোগ ও মতবিনিময় করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন তারা।

মোঃ মফিজুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্র জীবন থেকে ছাত্রদল, বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় স্থানীয় তৃনমুল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তার সাংগঠনিক যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় সক্রিয় রয়েছেন। বিভিন্ন সময়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে নিজের অবস্থান তুলে ধরতে চেষ্টা করে যাচ্ছেন বর্তমানে তিনি হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে আছেন।

বিজ্ঞাপন

রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকায় ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্র দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক ভাবে তাদের সঙ্গে সু সম্পর্ক রয়েছে।এছাড়াও তিনি গত ২০১৬ সালের রাজারগাঁও ইউপি নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকার সুবাদে তরুণ নেতাকর্মীদের মধ্যে তার যোগাযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এছাড়া মোঃ আব্দুল করিম বেপারী বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। তিনি রাজনীতিতে পদ পদবীতে না থাকেলও বিএনপিকে মনে প্রানে ভালোবাসেন। স্হানীয় বিএনপি, যুব দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি সামাজিক কাজের সাথে জড়িত রয়েছেন।

মোঃ ফজলুল করিম ইউনিয়ন ততকালীন তুখোড় ছাত্র দলের নেতা,রাজারগাঁও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি , ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন। সেই হিসেবে তিনি ইউনিয়ন যুবদল ও ছাত্র দল,ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তৃনমুলের সাথে সাম্পৃক্ততা রয়েছে।

তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে কোনো প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়নি। ফলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের মধ্যে কার পক্ষে সমর্থন যাচ্ছে—তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, নির্বাচনের তফসিল ঘোষণা ও দলীয় পর্যায়ে সিদ্ধান্তের পর প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হবে। একই সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের জনসম্পৃক্ততা, সাংগঠনিক অবস্থান, স্থানীয় নেতাকর্মীদের সমর্থন এবং সাধারণ ভোটারদের সঙ্গে তাদের সম্পর্কও আলোচনায় আসতে পারে।

এদিকে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হলে ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তফসিল ঘোষণার পর নির্বাচনী মাঠের চিত্র এবং প্রার্থীদের অবস্থান আরও পরিষ্কার হবে।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজারগাঁও ইউনিয়ন এখন থেকেই রাজনৈতিক আলোচনা জমে উঠেছে। বিএনপির সমর্থন প্রত্যাশী ছয় প্রার্থীকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যেও শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। শেষ পর্যন্ত দলীয়ভাবে এবং দলীয় বিবেচনায় কাকে সমর্থন দেওয়া হয়, সেদিকেই এখন নজর স্থানীয় রাজনৈতিক মহলের।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা রাজারগাঁও ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ হাজীগঞ্জে সাবেক পৌর কাউন্সিলরের ৩ মাসের জেল ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায় জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের জাতিসংঘের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মতলবে নিখোঁজ স্কুলছাত্র রাতুল ১২ ঘণ্টার মধ্যে বান্দরবান থেকে উদ্ধার প্রচার সম্পাদক পদে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র দাখিল মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালকের মৃত্যু চাঁদপুরে ঈদগাহের পাশে মসজিদ ও মক্তব নির্মাণ নিয়ে জটিলতা: সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া