নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২০ | ১:১৩
Link Copied Successfully!

বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ।

আবেদনের যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান বিভাগ)/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪ প্রাপ্ত হতে হবে। অথবা

ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেল ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড ও ২টিতে ‘বি; গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম দুটি বিষয়ে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানসহ।)

বিজ্ঞাপন

২০২০ সালের এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশের জন্য অপেক্ষাধীন প্রার্থীরাও আবেদন করতে পারেন।

আবেদনের অপর যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরিতে আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১ জুলাই ২০২১ তারিখে ১৬.৫ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮–২৫। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞাপন

আবেদনের পদ্ধতি
আগ্রহী আবেদনকারী প্রার্থীদের (http://joinnavy.navy.mil.bd/) ওয়েবসাইটে প্রবেশ করে APPLY NOW–এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

চার্জ ছাড়া ৭০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদনপত্র পূরণ করে আগামী ১১-১-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন প্রার্থীরা।

মনোনয়ন পদ্ধতি

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার ১৭ থেকে ২১ জানয়ারি ২০২১ (পরিবর্তনযোগ্য) তারিখে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত নির্বাচিত প্রার্থীদের বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা ২২ জানুয়ারি (পরিবর্তনযোগ্য) উল্লিখিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।

সূত্র:- যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব