বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২৬ | ১২:৪৩
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদার আর নেই। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় হরিনা কবরস্থান সংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে হরিনা কবরস্থানে দাফন করা হয়।
দাফনের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় মতলব উত্তর থানার একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মরহুম ফজলুল করিম শিকদার এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশ নেওয়া মানুষজন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী আইফোন ১৮ সিরিজ বাজারে, জানা গেল মডেলগুলোর দাম শীঘ্রই উদ্ধোধন: হাজীগঞ্জে অলিপুর ইউনিয়নের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয় পরিদর্শনে ইউএনও বিদ্রোহী নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, প্রাণ গেল ২৯ শিশুর ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান, ভারতে পুতিন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রতি সহায় হয়েছেন’ মেয়র হই বা না হই, মানব সেবা করে যাবো: হাজী মোশারফ ট্রান্সফরমার চুরির মামলা না নেয়ায় চাঁদপুরের সেই ওসিকে ‘অযোগ্য ও অদক্ষ’ বলল আদালত, শাস্তি নিতে সুপারিশ মতলব দক্ষিণে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১টিতে অর্থদন্ড চাঁদপুরে নতুন কুঁড়ির সংগঠনের আয়োজনে মেহেদী উৎসব প্রতিযোগিতার প্রাক-প্রস্ততি সভা মাননীয় নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০০৯ হাজীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় ৩৮ বছরের বখাটের কারাদণ্ড সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তরের প্রবাসী জামাল মিয়া নিহত বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ চাঁদপুরে আইনজীবীদের তিন আদালত বর্জন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি চলছে বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আসাদুর রহমান বিএনপি নেতা খোরশেদ মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪,৫৮৫, জিপিএ-৫ পেল ৩০৭৯ জন