ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২৬ | ১১:১৪
Link Copied Successfully!

ফিলিপাইনের পর্যটন সমৃদ্ধ পালাওয়ান দ্বীপের উপকূলে একটি যাত্রীবোঝাই ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ৮৭ জন আরোহী।

 

ফিলিপাইন কোস্টগার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) ‘এমভি জুন অ্যাস্টার’ নামের একটি যাত্রীবাহী ফেরিতে হঠাৎ এই আগুন ছড়িয়ে পড়ে। ফেরিটিতে মোট ১১৭ জন সাধারণ যাত্রী এবং ১৭ জন নাবিক ও ক্রু সদস্যসহ সর্বমোট ১৩৪ জন আরোহী ছিলেন। রাজধানী ম্যানিলা থেকে পালাওয়ানের করোন দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করার সময় মাঝসমুদ্রে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

 

দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে। তবে এখনো নিখোঁজ থাকা ৮৭ জনের সন্ধানে সাগরে ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

 

বিজ্ঞাপন

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সমুদ্রের উত্তাল ঢেউ, বৈরী আবহাওয়া এবং তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে মারাত্মক বিঘ্ন ঘটছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফিলিপাইনের নৌ কর্তৃপক্ষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী আইফোন ১৮ সিরিজ বাজারে, জানা গেল মডেলগুলোর দাম শীঘ্রই উদ্ধোধন: হাজীগঞ্জে অলিপুর ইউনিয়নের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয় পরিদর্শনে ইউএনও বিদ্রোহী নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, প্রাণ গেল ২৯ শিশুর ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান, ভারতে পুতিন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রতি সহায় হয়েছেন’ মেয়র হই বা না হই, মানব সেবা করে যাবো: হাজী মোশারফ ট্রান্সফরমার চুরির মামলা না নেয়ায় চাঁদপুরের সেই ওসিকে ‘অযোগ্য ও অদক্ষ’ বলল আদালত, শাস্তি নিতে সুপারিশ মতলব দক্ষিণে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১টিতে অর্থদন্ড চাঁদপুরে নতুন কুঁড়ির সংগঠনের আয়োজনে মেহেদী উৎসব প্রতিযোগিতার প্রাক-প্রস্ততি সভা মাননীয় নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০০৯ হাজীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় ৩৮ বছরের বখাটের কারাদণ্ড সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তরের প্রবাসী জামাল মিয়া নিহত বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ চাঁদপুরে আইনজীবীদের তিন আদালত বর্জন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি চলছে বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আসাদুর রহমান বিএনপি নেতা খোরশেদ মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪,৫৮৫, জিপিএ-৫ পেল ৩০৭৯ জন