নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২৬ | ১০:৩৪
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত এসএমসি কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীকে মেধার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা নাছরিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি মাহাবুব ই রাব্বানী (লেলিন), অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরকার, সহ-সভাপতি ইখতেখার আলম, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অলিউল্লাহ দর্জি, সমাজসেবক আলমগীর সরকার, জাকির হোসেন জুয়েল, শাহজালাল রুবেল, দাতা সদস্য সবুজ মাঝি প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবনির্বাচিত পূর্ণাঙ্গ স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা বিদ্যালয়ের কৃতি বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানান।

নবনির্বাচিত এসএমসি কমিটির সভাপতি মাহাবুব ই রাব্বানী (লেলিন) বলেন, নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক পরিবেশের বিকাশে নতুন কমিটি শিক্ষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের মেধার ধারা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, সে জন্য ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে। সংবর্ধিত শিক্ষার্থীরা আগামী দিনে দেশের হাল ধরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল: রিজভী সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিল কেন্দ্রীয় ব্যাংক মতলব দক্ষিণে আটক ৬ জনের মধ্যে ২ জনকে ৩ মাসের কারাদণ্ড নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রেমের টানে বিয়ে করতে সখীপুরে চীনা যুবক আ.লীগ নেতার গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের ফরিদগঞ্জের সাবেক চেয়ারম্যানের সহধর্মিণী ও সংসদ সদস্যের শাশুড়ি শিরিন আক্তারের ইন্তেকাল মেধা ও মনন বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলা অপরিসীম: ইউএনও কেএম ইশমাম মতলব উত্তরে অবৈধ ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশু ফারিয়ার মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বাকিলাতে সম্পত্তিগত বিরোধে সাবেক ইউপি সদস্য আহত, বাড়ি ভাংচুর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনোবল বিকাশে গুরুত্বপূর্ণ: এস এম এন জামিউল হিকমা মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা: চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী গেন্ডারি চুরির অপবাদে ৭ বছরের শিশুকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, প্রাণ গেল পুলিশ কর্মকর্তার পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ফরিদগঞ্জে ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি