হাজীগঞ্জ পৌর নির্বাচনে নৌকা চেয়েছেন ১২ প্রার্থী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২০ | ৫:২৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ৭ প্রার্থী এবং প্রস্তাব ও সমর্থন ছাড়াই ৫ প্রার্থী পৌর মেয়র হতে নৌকা প্রতীক চেয়েছেন।

বক্তৃতা করছেন পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন

শনিবার বিকালে হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড সংলগ্ন সবুজ সংঘে আয়োজিত বর্ধিত সভার সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আ. স. ম মাহবুব-উল-আলম লিপন। সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরুর উপস্থাপনায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে পৌর নির্বাচনে পৌর মেয়র পদের তালিকা করা হয়। ওইসময় প্রস্তাব ও সমর্থন ছাড়াই ৫ প্রার্থী পৌর মেয়র পদে নৌকা প্রতীক চেয়েছেন।

হাজীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু বর্ধিত সভা শেষে জানান,  প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে পৌর নির্বাচনে পৌর মেয়র পদ প্রত্যাশীরা হলেন আ.স.ম মাহবুব-উল- আলম লিপন, সৈয়দ আহাম্মদ খসরু, অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, রোটা. আহসান হাবিব অরুন, গোলাম ফারুক মুরাদ, খালেদুর রব মিঠু, হায়দার পারভেজ সুজন।

বিজ্ঞাপন

অপরদিকে নিজে নিজেই প্রার্থী ঘোষণা দিয়েছেন ফেরদৌসী আক্তার, আলী আশরাফ, শিউলী আক্তার, জাকির হোসেন মোহন ও অধ্যাপক মো. সেলিম।

বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে সবাই নৌকার পক্ষে কাজ করতে হবে।

বর্ধিতসভায় পৌর আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ

সভায় হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো. হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগের আমন্ত্রিত নেতৃবৃন্দ এবং হাজীগঞ্জ পৌরসভার ১২ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে হাজীগঞ্জ পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন বলেন, বর্ধিত সভার বিবরণী  সাংগঠনিক নিয়মে উর্ধ্বতন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কাছে শিগগির প্রেরণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা