চাঁদপুরের লক্ষীপুরে রাস্তা কেটে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ, চরম দুর্ভোগে এলাকাবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৬ | ৮:০৫
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ড লক্ষীপুরের একটি চলাচলের রাস্তা কেটে ও নিষেধাজ্ঞা দিয়ে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে শাহআলমের নেতৃত্বে এই রাস্তা কাটার ঘটনা ঘটে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।

​স্থানীয়দের অভিযোগ, লক্ষ্মীপুর ইউনিয়নের এই রাস্তাটি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী নির্বিঘ্নে চলাচল করে আসছে। সম্প্রতি রাস্তাটি নতুন করে ঠিক করা হলেও গত শুক্রবার বিকেলে শাহআলমের নেতৃত্বে এটি কেটে ভেঙ্গে ফেলা হয়। ফলে এলাকার বয়স্ক মানুষ, রোগী কিংবা জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ পথচারীরা চরম বিপাকে পড়েছেন। এমনকি এলাকার মৃত ব্যক্তির মরদেহ দাফনের জন্য কবরস্থানে নেওয়ার মতো স্বাভাবিক চলাচলের পথটুকুনও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, এই ঘটনায় কোনো ধরনের আইনি বৈধতা ছাড়াই শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের চলাচলের পথ রোধ করা হয়েছে।

​এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এই হয়রানিমূলক রাস্তা কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে কেটে ফেলা রাস্তা মেরামত করে দেয়া হয়েছে দাবী করে শাহ আলমের পক্ষে তার পরিবারের লোকজন বলেন, কোন প্রকার সমন্বয় ছাড়া তারা রাস্তা করেছে। এখানে তাদের কোন জায়গা নেই। তারপরও বাঁধা দেয়া হয়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা