অনৈতিক কাজে বাধা দেওয়ায় চাঁদাবাজির মামলা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ August ২৭, ২০২৬ | ৬:০৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে অনৈতিক কাজে বাধা দেওয়ায় চাঁদাবাজির মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ আল মামুন তার পরকীয়া প্রেমিকা সোনিয়াকে নিয়ে ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফ সংলগ্ন ঝুপরি ঘরে অনৈতিক কাজে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার সাহাবাজকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল আল মামুন উপজেলার একটি স্থানীয় মসজিদে ইমামতি করেন।তার সাথে মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী গ্রামের মোকসেদ আলী খন্দকারের মেয়ে সোনিয়ার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

গত সোমবার সে তারপর পরকীয় প্রেমিকা সোনিয়ার সাথে ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফ সংলগ্ন ঝুপরি ঘরে অনৈতিক কাজ করার সময় আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে সে রাগে ও ক্ষোভে অন্যের দ্বারা প্ররোচিত হয়ে মতলব উত্তর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ফরাজিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেন জানান, ওদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা। এ বিষয়ে আর্থিক কোন লেনদেন হয়েছে কিনা সেটা আমার জানা নেই।

এ বিষয়ে আবদুল আল মামুনের পিতা নুরুল ইসলাম জানান, আমার ছেলে যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ আমি এই ঘটনায় সমাজে হেয় পতিপন্ন হয়েছি। এবং যে মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক (সোনিয়া) তার স্বামী আছে। আমার ছেলের বয়স ২৪ আর সোনিয়ার বয়স ৩০।

অভিযোগের বিষয়ে আব্দুল আল মামুন বলেন, সোনিয়া আক্তার আমার বান্ধবী হয় আমাদের দীর্ঘদিনের প্রেম আমি তাকে বিয়ে করবো। যাদের বিরুদ্ধে আমি চাঁদাবাজির মামলা করেছি, তাদের সাথে আপোষ মিমাংসা করার জন্য আজকে চাঁদপুর আদালতে এসেছি। তাদেরকে জামিনও করিয়েছি।
সোনিয়া কি বিবাহিত না অবিবাহিত জানতে চাইলে আব্দুল আল মামুন ফোন রেখে দেন।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন বলেন, পেনাল কোডের ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় কোনো মামলা হলে অভিযোগের বিষয়ে অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে কোনো ধরনের তদন্ত বা অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে আটক করে আদালতে পাঠিয়ে দেওয়া আইনগতভাবে সমীচীন নয়। অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে, আইন ও ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, কোনো মামলা এফআইআর হিসেবে রুজু হলে পুলিশ আইন অনুযায়ী আসামিকে গ্রেপ্তার করতে পারে। তবে কেউ অভিযোগ দিলে অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা উচিত। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

উল্লেখ্য, এই ঘটনায় মতলব উত্তর থানায় একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে। মামলায় আসামী হলেন, মসজিদের ইমাম মেজবাহ উদ্দিন (৩২), মো. গোলাম হাবিব সুজন (৩৫) ও স্বাস্থ্য সহকারী জিসান মাহমুদ (৩৮) আটক করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু