চাঁদপুর শহরে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য ১০ দিন ধরে লাপাত্তা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ August ২৬, ২০২৬ | ৭:০৩
Link Copied Successfully!

দশদিন ধরে চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী ও স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস তার পরিবারসহ লাপাত্তা। পরিবারের অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বুধবার বিকালে মার্কেটের ব্যবসায়ীরা জানান, গত ১০ দিন ধরে তার দোকান বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

পিন্টু দাসের দূর সম্পর্কের আত্মীয় ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উপমা দে জানায়, পিন্টু দাসের বিভিন্ন এনজিও, সমিতি এবং স্থানীয় লোকজনের কাছে বড় অংকের ঋণ ছিল। বিভিন্ন স্থানে দোকান পরিবর্তন করে তিনি সর্বশেষ শহরের মদিনা মার্কেটের নিচতলায় ‘এস কে শিল্পালয়’ নামে ব্যবসা পরিচালনা করতেন।
​
স্বর্ণ বন্ধক রেখে টাকা নেওয়ার ব্যবসায় তিনি বিভিন্ন মানুষের স্বর্ণ ফেরত দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

তিনি আরো জানান, পিন্টু দাসের বাড়ী চট্টগ্রাম আর তার স্ত্রীর বাড়ী কুমিল্লায়। এর বেশি কিছু জানেন না তিনি।

এ বিষয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মোহাম্মদ সুপার লুৎফর রহমান জানায়, পিন্টু দাসের মোবাইল নম্বর ট্রেস করে ২০ আগস্টের পর থেকে তা বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন বলে তথ্য মিলেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ঋণের বোঝা থেকে বাঁচতে তিনি সপরিবারে আত্মগোপনে রয়েছেন। তাকে ট্রেস করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার