হাজীগঞ্জের কৃতি সন্তান জুম্মানের ইউএস আর্মিতে যোগদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২২, ২০২৬ | ২:২৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার কৃতি সন্তান জুম্মান তপদার বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রের ইউএস আর্মিতে যোগদান করেছেন। তাঁর এই অর্জনে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

জুম্মান তপদার হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের খাটরা বিলওয়াই গ্রামের বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুম্মান। নতুন দেশে গিয়ে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও ভবিষ্যৎ গড়ার অদম্য ইচ্ছাকে সঙ্গী করে এগিয়ে যেতে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে অর্জন করেন কাঙ্ক্ষিত সাফল্য।

বিজ্ঞাপন

জুম্মানের এই অর্জনে তাঁর বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনরা অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে তাঁর সাফল্যের খবরে উচ্ছ্বসিত এলাকার মানুষও। স্থানীয়দের মতে, প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে এমন অর্জন শুধু জুম্মানের ব্যক্তিগত সাফল্য নয়, এটি তাঁর পরিবার ও নিজ এলাকার জন্যও গর্বের বিষয়।

এলাকাবাসী জুম্মান তপদারের নতুন কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

জুম্মানের এই অর্জন প্রমাণ করে, স্বপ্ন যদি বড় হয়, আর তার সঙ্গে থাকে পরিশ্রম, অধ্যবসায় ও দৃঢ় সংকল্প, তাহলে সাফল্য অর্জন সম্ভব। হাজীগঞ্জের এই তরুণের সাফল্য তাই অনুপ্রেরণা হয়ে থাকবে নতুন প্রজন্মের কাছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম