জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা

Reporter
গাজী মো: সবুজ
আপডেটঃ আগস্ট ২০, ২০২৬ | ১২:৩৬
Link Copied Successfully!

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আমাদের মধ্যে সচেতনতা থাকলে কোনো ঘটনাই ঘটবে না। তাই জন্মাষ্টমীর শোভাযাত্রার আগে আগতদের স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সঙ্গে না আনার বিষয়ে সচেতন করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, চাঁদপুরে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন করা হবে। শোভাযাত্রায় স্বেচ্ছাসেবক রাখতে হবে। তাদের আলাদা পোশাক থাকলে দায়িত্ব পালনে আরও সুবিধা হবে। আমি আশা করি, চাঁদপুরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

পুলিশ সুপার আরও বলেন, চাঁদপুর সম্প্রীতির জেলা। এ জেলায় ধর্মীয় কোনো আচার-অনুষ্ঠানকে কেন্দ্র করে অতীতেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, কচুয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মানিক ভৌমিক, ফরিদগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের গণেশ চন্দ্র লোধ, শাহরাস্তি উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ চন্দ্র দে, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাস এবং পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত