মতলব বাজারে দোকানে ঢুকে বাপ- ছেলের উপর অতর্কিত হামলা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২০ | ৯:০৩
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে দোকানে ডুকে দু’ ব্যবাসায়ী অর্থাৎ বাপ মোশাররফ হোসেন টেনু (৬২) ও তার ছেলে কামরুল ইসলাম বাবু(৩৫) এর উপর অতর্কিত হামলা হয়েছে।

বুধবার(২ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় মতলব বাজারের টিন পট্রিতে এ হামলার ঘটনা ঘটে। বাপ- ছেলে দুজই টিন ও হার্ডওয়্যার ব্যবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় মোশারফ হোসেন টেনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাসার পারভেজ মিয়াজীর ছোট ভাই আলম বাদশা ও উজ্জল এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিজ্ঞাপন

হাসপাতাল, প্রত্যক্ষদর্শী ও আহত কামরুল ইসলাম বাবু জানায়, তাদের দোকানের পাশ দিয়ে গ্যাস লাইন নেয়ার বিষয়কে কেন্দ্র করে হোসেন টেনুর সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে আলম বাদশা ও উজ্জল দোকানে ডুকে তারকাটা সম্বলিত আদল দিয়ে টেনুকে বেদরক পিটাতে থাকে।পাশের দোকান থেকে তার ছেলে কামরুল ইসলাম বাবু এগিয়ে আসলে তাকেও বেদরক মারধর করে।এতে টেনুর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে তারকাটা ও আদলের আঘাতে মারাত্মক জখম হয় এবং ছেলে বাবুর একটি হাত ভেঙ্গে যায়।

সাথে সাথে পার্শ্ববর্তী দোকানদারেরা রক্তাক্ত অবস্থায় বাপ ও ছেলেকে উদ্্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।খবর পেয়ে মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফারুক বিন জামান, এমএআজিজ বাবুল, বনিক সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান সরকার, চন্দন সাহা,সাধারণ সম্পাদক ফয়সালা সরকার, কাউন্সিলর ওয়াহিদুজ্জামান মৃধা,আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বাদলসহ বাজারের ব্যাবসায়ী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে আসেন।সবাই এ ঘটনার তিব্র নিন্দা জানান এবং তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা নেয়ার দাবী জানান।

এ ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে।এ হামলার ঘটনা সম্পর্কে জানতে আলম বাদশা ও উজ্জলের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা