২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৬ | ২:৫০
Link Copied Successfully!

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮টি শিশু।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮০৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯০২টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৭০টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭২৮। এই সময়ে ৭০০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৪৯টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৭৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সুবিধাভোগীদের সফলতাই ইউএনডিপির কাছে আরও সহযোগিতা পাওয়ার পথ তৈরি করবে: শেখ ফরিদ আহমেদ মানিক ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতায় ২১০০ কোটি টাকা বরাদ্দ: শিক্ষামন্ত্রী মতলবে নৌকা বাইচ প্রতিযোগিতায়, দর্শনার্থীদের ভিড় গ্রিন কার্ডের নামে কোটি ডলারের বিয়ে বাণিজ্য, নিউইয়র্কে গ্রেপ্তার ১১ অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী চাঁদপুরে গ্যাস সংকটে ভোগান্তি, যানবাহন ভাড়া দ্বিগুণ একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার আজ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী হাজীগঞ্জের মৈশামুড়া থেকে শিশু সন্তান নিয়ে নিখোঁজ গৃহবধু শাহিদা চাঁদপুর সদরে বেড়িবাঁধের গাছ কাটছে চক্র, ধসের আশঙ্কা মতলবে মানবিক পৃথিবীর আঁতুড়ঘর “মানুষালয়” সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন হাজীগঞ্জ-শাহরাস্তিতে উন্নয়নের বার্তা, ছয় মাসে এমপির ৭ বড় পদক্ষেপ ফরিদগঞ্জের কামতায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় কচুয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা হাজীগঞ্জে দুই দিন ধরে গ্যাস সংকট। চালকদের সড়ক অবরোধ হাজীগঞ্জে দখলকৃত খাল পুনঃরুদ্ধারের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩ ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮