
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কাজী জিয়াউর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কাজী জিয়াউর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১২ আগস্ট) বিকেলে তিনি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ জালালের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন’সহ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৯ আগস্ট হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

























