হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি’র প্রতি মোঃ আহছান উল্লাহ কাশারী’র কৃতজ্ঞতা প্রকাশ

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ১২, ২০২৬ | ৮:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনার লক্ষ্যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে এই তফসিল ঘোষণা করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আহছান উল্লাহ কাশারী।

​এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ আহছান উল্লাহ কাশারী বলেন, “হাজীগঞ্জ বাজার কেবল দক্ষিণ অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি হাজারো ব্যবসায়ীর জীবিকার মূল চালিকাশক্তি। একটি বৈধ ও নির্বাচিত কমিটির মাধ্যমে বাজার পরিচালনা করা সময়ের দাবি ছিল। মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি মহোদয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের মনের ভাষা বুঝতে পেরে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করেছেন। এজন্য হাজীগঞ্জের সমগ্র ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।”
​মোঃ আহছান উল্লাহ কাশারী আরও জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই এখন সবার মূল লক্ষ্য। ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি’র সার্বিক দিকনির্দেশনায় হাজীগঞ্জ বাজারকে একটি স্মার্ট ও ব্যবসাবান্ধব মডেলে রূপান্তর করতে সব ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছান্তে-
মোঃ আহছান উল্লাহ কাশারী,
হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী,
স্বত্বাধিকারীঃ আহছানিয়া সুপার মার্কেট, পশ্চিম বাজার বিশ্বরোড,হাজীগঞ্জ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কাজী জিয়াউর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে শিল্প সম্পাদক পদে হাফেজ তানভীরের মনোনয়নপত্র সংগ্রহ মতলবে চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১ নজরুলের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: এরশাদ উদ্দিন হাজীগঞ্জে ট্রান্সফরমারের কয়েল চুরি সরকারি খাসজমিতে অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণের অভিযোগ, বড় মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষকে নোটিশ হামলার আশঙ্কা, পুলিশ চেয়ে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের চিঠি মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মতলব উত্তরে ১৬ দপ্তর কর্মকর্তাশূন্য, প্রধান শিক্ষক নেই ১৩১ বিদ্যালয়ে; প্রশাসনিক সংকট চরমে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি’র প্রতি মোঃ আহছান উল্লাহ কাশারী’র কৃতজ্ঞতা প্রকাশ আল আমিন মডেল মাদরাসার মিরাজুল ইসলাম মাহিনের কৃতিত্ব: ১৪০০ নম্বরে ১২৮২ পেয়ে GPA-5 মতলব উত্তরে মাদক ব্যবসায়ী জনি খানের মৃত্যু নিয়ে রহস্য ফরিদগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ ২ জন আটক, সিএনজি জব্দ হাজীগঞ্জ মডেল পাইলট স্কুলে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আখেরী চাহার শোম্বা: মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদ প্রার্থী আলী নেওয়াজ রোমান চাঁদপুরে আসছেন চট্টগ্রাম রেঞ্জের নবাগত ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির অভিষেক ও বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ইয়াবার নাটক সাজিয়ে হাজীগঞ্জের হাজ্বী জহির উদ্দিনের প্রতিষ্ঠানে হামলা, নগদ ১০ লাখ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ