চাঁদপুরে বেলভিউ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১১, ২০২৬ | ৯:৪১
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালের অপারেশন রুম বন্ধ রাখার নির্দেশনা অমান্য করে অস্ত্রোপচার পরিচালনা, ডিগ্রিধারী চিকিৎসক ও নার্স না থাকা এবং হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে।

‎অভিযান সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের অপারেশন রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে সেখানে অপারেশন কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া যায়। এছাড়া রোগীদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন চিকিৎসক ও নার্সের ঘাটতি এবং হাসপাতালের পরিবেশ নিয়েও অসন্তোষের বিষয়টি সামনে আসে।

বিজ্ঞাপন

‎পরে এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতাল কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও নির্ধারিত মানদণ্ড মেনে চলার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করেন।

‎অভিযান বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা জানান, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবের যমজ ভাই বোন পেলেন জিপিএ ৫ চাঁদপুরে বেলভিউ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা তীব্র লোডশেডিং এর মধ্যে গ্রাহকের ঘাড়ে ভূতুড়ে বিল চাঁদপুরে সোনালী ব্যাংক পিএলসির ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে খালেকুজ্জামান শামীম ফরিদগঞ্জের দুই মাদ্রাসা পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নমিনেশন কিনলেন শরীফ মজুমদার মিঠু জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন- ২০২৬: সভাপতি ও সম্পাদক প্রার্থী’সহ ১০ জনের মনোনয়ন ফরম সংগ্রহ বোয়ালিয়ায় অভিভাবক সমাবেশ, মুখস্থ বিদ্যার পরিবর্তে সৃজনশীল ও মননশীল শিক্ষার প্রসার ঘটাতে হবে: সফিকল ইসলাম সাগর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন: ইসি সচিব ‘অরুণাচল’ ছাড়তে নারাজ চীন, ভারতকে কড়া হুঁশিয়ারি হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৯ বিয়ে করলেই ৫ লাখ টাকা দিচ্ছে সরকার ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর শাহরাস্তিতে বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে দুই চালকসহ ৩ জন নিহত, আহত ১৫ সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘরে যেতে পারবে শিক্ষার্থীরা তাসনীয়া আক্তার ডাক্তার হতে চাই শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিনের মৃত্যু